একসময়ের আলোচিত চলচ্চিত্র পরিচালক কাজল আরেফিন মারা গেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। আশির দশকে ‘সুরুজ মিয়া’ নামে একটি সিনেমা নির্মাণ করে সাড়া ফেলেছিলেন কাজল আরেফিন। এ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তারিক আনাম খান। বেশকিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন কাজল আরেফিন। এর মধ্যে আছে সূর্য দীঘল বাড়ি, গোলাপী এখন ট্রেনে ও ভাত দের মতো বিখ্যাত সিনেমা।