‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজ জনি ডেপের সবচেয়ে ব্যবসাসফল প্রজেক্ট। তবে একক সিনেমা হিসেবে ‘এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড’ দিয়ে তার পারিশ্রমিক শীর্ষ বিন্দুতে পৌঁছে। এরপরই আছে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের চতুর্থ কিস্তি। এ তারকার শীর্ষ দশ পারিশ্রমিক থেকে দেখা যায়, তালিকার সর্বনিম্নে রয়েছে ৩০ লাখ ডলার।

সম্প্রতি সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি ঝামেলায় জনি ডেপের ক্যারিয়ার প্রায় তলানিতে গিয়ে ঠেকেছিল। হারিয়েছিলেন একাধিক বড় প্রজেক্ট। কিন্তু মামলায় জেতার পর তার দিন আবার ফিরতে শুরু করেছে। হাতে আছে বড় কিছু ছবি। তবে বাদ দেয়া ফ্র্যাঞ্চাইজিগুলোতে ডাকলেও ফিরবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

এবার দেখা যাক একক ছবি হিসেবে তার পারিশ্রমিকের শীর্ষ দশ অংক- এলিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড (৬ কোটি ৮০ লাখ), পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস (সাড়ে ৫ কোটি), সুইনি টড: দ্য ডেমন বারবার অব ফ্লিট স্ট্রিট (৫ কোটি), দ্য টুরিস্ট (২ কোটি), ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হয়ার টু ফাইন্ড দেম (২ কোটি), চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি (১ কোটি ৯০ লাখ), দ্য লোন র‌্যাঞ্চার (১ কোটি ৬০ লাখ), দ্য রাম ডায়েরি (দেড় কোটি), র‌্যাঙ্গো (৭৫ লাখ) ও এডওয়ার্ড সিজারহ্যান্ড (৩০ লাখ)।

তবে এও জানা যায়, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পারিশ্রমিক ও লভ্যাংশ মিলিয়ে জনি ডেপ পকেটে পুরেছেন ৩০ কোটি ডলারের বেশি।