‘পরাণ’ ‘দিন-দ্য ডে’ ও ‘‌হাওয়া’ সিনেমাগুলো দিয়ে দর্শক হলে ফিরেছিল। তবে এরপর মুক্তি পাওয়া সিনেমাগুলো দিয়ে সেভাবে লাভবান হয়নি ঢাকা শহরের অন্যতম প্রাচীন প্রেক্ষাগৃহ মধুমিতা। দর্শক খরা ও ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য এক মাস বন্ধ থাকবে হলটি। এ নিয়ে মধুমিতার ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘সামনেই বিশ্বকাপ, এ সময় সিনেমার দর্শক পাওয়া যাবে না।  খেলা চলাকালীন তারা হলে আসবে না। তাই চেষ্টা চালাচ্ছি কাতার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ মধুমিতায় প্রদর্শন করার। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে হয়তো প্রদর্শনের অনুমতিও পাওয়া যাবে।’