সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে ­আজ বিকাল ৫টায় গায়ক, গীতিকার ও বংশীবাদক প্রয়াত বারী সিদ্দিকীকে স্মরণ করবেন তার গুণমুগ্ধরা। বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের পক্ষ থেকে শিল্পীর ৬৮তম জন্মদিন উদযাপন উপলক্ষে স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ফিরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হায়দার খান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন অভিনেতা ডিএ তায়েব। তিনি বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বারী সিদ্দিকী সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা করবেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী আশরাফ উদাস, বাউল শফি মন্ডল, শাহনাজ বেলী, ফকির শাহাবুদ্দিন, আলম আরা মিনু, রুক্সী আহম্মেদ, নাসরিন আক্তার বিউটি, তাজুল ইসলাম, গামছা পলাশ, ক্লোজ আপ-১ তারকা সুলতানা ইয়াসমিন লায়লা, আয়েশা জেবীন দিপা, প্রতীক হাসান, নোলক বাবু, বিন্দু কনা, কামরুজ্জামান রাব্বী, সাগর বাউল, তামান্না হক, চৈতি খান, এমএম শফি, জুয়েল সরকার, প্রিন্স আলমগীরসহ আরো অনেকে। অনুষ্ঠানে সবাই বারী সিদ্দিকীর জনপ্রিয় গান পরিবেশন করেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা।