হেরা ফেরির তৃতীয় সিনেমায় রাজু হচ্ছেন কার্তিক আরিয়ান, এমন কথাই শোনা যাচ্ছিল। কিন্তু দর্শক এ বদল মেনে নিতে পারছে না। পরেশ রাওয়াল টুইটে জানিয়েছিলেন, কার্তিক হেরা ফেরির অংশ হতে যাচ্ছেন। তবে সম্প্রতি সুনীল শেঠি জানালেন এ সিনেমায় অক্ষয়ের জায়গা অন্য কেউ নিতে পারবে না। বলিউড হাঙ্গামাকে তিনি বলেন, ‘বলা হচ্ছে রাজুর চরিত্রে কার্তিক আসবেন কিন্তু অক্ষয় ছাড়া এ চরিত্র মানায় না। কার্তিককে ভিন্ন একটি চরিত্রে আনা যায় কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে।’
অক্ষয়ের জায়গা কেউ নিতে পারবে না: সুনীল শেঠি
হেরা ফেরির তৃতীয় সিনেমায় রাজু হচ্ছেন কার্তিক আরিয়ান, এমন কথাই শোনা যাচ্ছিল। কিন্তু দর্শক এ বদল মেনে নিতে পারছে না। পরেশ রাওয়াল টুইটে জানিয়েছিলেন, কার্তিক হেরা ফেরির অংশ হতে যাচ্ছেন।










