রোববার প্রকাশ হয়েছে ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভারের ট্রেলার। প্রথম ২৪ ঘণ্টায় ব্ল্যাক প্যান্থারের সিক্যুয়েলের ট্রেলার ভিউ এসেছে ১৭ কোটি ২০ লাখ। মার্ভেলের সুপারহিরো নির্ভর সিনেমাগুলোর মধ্য ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ভিউ পাওয়া ট্রেলার এটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৮ লাখ ৯৩ হাজারবারের বেশি মেনশন করা হয়েছে সিনেমাটির ট্রেলারের বিষয় নিয়ে। চলতি বছরের ১১ নভেম্বরে বিশ্বব্যাপী মুক্তি পাবে ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার।