রাজামৌলির আরআরআর জাপানে মুক্তি পেল ২১ অক্টোবর। থিয়েটারে ২০৯টি স্ক্রিনে মুক্তির পাশাপাশি সিনেমাটি আই ম্যাক্সের ২১টি স্ক্রিনে মুক্তি পেয়েছে। জাপানের ৪৪টি শহরে প্রদর্শন হচ্ছে আরআরআর। এদিকে মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি তুলে নিয়েছে ৭ কোটি ৩০ লাখ ইয়েন। সে হিসাবে ৪ লাখ ৯৫ হাজার ডলার আয় করে আরআরআর এখন জাপানে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমার মধ্যে সর্বোচ্চ আয় করল। জাপানে মুক্তি পাওয়া বিদেশী সিনেমার মধ্যেও সামনের কাতারে থাকছে রাজামৌলির সিনেমাটি।