হলিউডের খ্যাতিমান অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রব রাইনার। ১৪ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে তার মৃতদেহ পাওয়া যায়। পাশেই ছিলেন তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার। দুজনের গায়েই ছুরিকাঘাত শনাক্ত হয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত হয়েছেন রব ও মিশের দম্পতির পুত্র নিক রাইনারকে। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস পুলিশ একথা জানায়।
৩২ বছর বয়সী নিক রাইনার বর্তমানে আটক রয়েছেন। তার বিরুদ্ধে জামিন অযোগ্য আটকাদেশ রয়েছে। রবিবার সন্ধ্যায় তাকে হেফাজতে নেওয়া হয়। এর কয়েক ঘণ্টা আগেই তার বোন রোমি রাইনার লস অ্যাঞ্জেলেসের রাইনার দম্পতির বাড়িতে তাদের মৃতদেহ খুঁজে পান।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির জেলা অ্যাটর্নি নাথান হকম্যান অভিযোগ ঘোষণার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘রব রাইনার ছিলেন তার প্রজন্মের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা। তার ও মিশেল সিঙ্গার রাইনারের হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক ও হতবাক করা। যে জীবনগুলো নেওয়া হয়েছে, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

বাবার সঙ্গে নিক রাইনার। ছবি: ই নিউজ
সূত্র: দ্য গার্ডিয়ান










