কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী গভর্নর হলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার ( ১৩ আগস্ট) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
আহসান এইচ মনসুর বর্তমানে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।










