গাইবান্ধায় হঠাৎ ঝড়ো বাতাসে গাছপালা ও ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে আকাশ মেঘে ঢেকে যায়। এরপর জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় ঝড়-বৃষ্টি। এতে অসংখ্য কাঁচা-পাকা ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝড়সহ প্রবল বাতাসের বেগের কারণে অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চাল উড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলছড়ি উপজেলার কয়েকটি গ্রামে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান জানান, ঝড়ে উপজেলার বেশ কয়েকটি এলাকায় ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে ।