খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ফ্লু কর্নারে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ব্যক্তি পিরোজপুর জেলার জিয়া নগরের মাসুমা বেগম (৪৫)। গত শনিবার সকাল সোয়া ১০টায় তিনি জ্বর, সর্দি ও কাশি নিয়ে এখানে আসেন এবং করোনা ফ্লু কর্নারে ভর্তি হন। এখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১২টায় মারা গেছেন।