বাংলাদেশের এ মুহূর্তে বিদ্যমান সবচেয়ে বড় সমস্যা হলো উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্ব। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে যেমন একদিকে সুদহার বাড়ানো হয়েছে, তেমনি উচ্চ সুদহারের কারণে দেশে এ মুহূর্তে বিনিয়োগও তলানিতে। ফলে নতুন কর্মসংস্থানও তৈরি হচ্ছে না। দেশের অর্থনীতির তিনটি স্তম্ভ—ব্যাংক ও ব্যাংকবহির্ভূত খাতের সমন্বয়ে সৃষ্ট মুদ্রাবাজার, পুঁজিবাজার ও বীমা খাত। এ মুহূর্তে দেশের এ তিন প্রধান খাতেরই শোচনীয় অবস্থা। মুদ্রাবাজার বা ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় এক-তৃতীয়াংশ ছাড়িয়ে গেছে। বীমা খাতে প্রথম সারির প্রতিষ্ঠানগুলো ছাড়া বাকিরা কেউই বীমা দাবি পরিশোধ করছে না। অনেকেই শত শত কোটি টাকা বীমা দাবি অপরিশোধিত রেখে গা ঢাকা দিয়েছে। এশিয়ার পুঁজিবাজারগুলোর মধ্যে বাংলাদেশের পুঁজিবাজার সর্বনিম্ন স্থানে আছে। বাজারে গত বেশ কয়েক বছরে একটিও নতুন প্রতিষ্ঠান আসেনি। বিকল্প ব্যবস্থায় পুঁজি সংগ্রহ করাও বড় ব্যবসায়ী উদ্যোগগুলোর জন্য কঠিন হয়ে যাচ্ছে। দেশের ভবিষ্যৎ সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে অর্থনীতির এ তিনটি প্রধান স্তম্ভের সুসংহতকরণ ও উন্নয়নের জন্য সহায়ক মুদ্রানীতি ও রাজস্বনীতি প্রণয়ন করা হবে।
নির্বাচন ও তরুণ
উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বই দেশের সবচেয়ে বড় সমস্যা
আসলাম বেগ সায়েম, পরিচালক, বাংলাদেশ ডায়ালগ
বাংলাদেশের এ মুহূর্তে বিদ্যমান সবচেয়ে বড় সমস্যা হলো উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্ব।













