গাইবান্ধা সদর উপজেলায় ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় এ সহায়তা দেয়া হয়। গতকাল গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি ২১২ জন উপকারভোগীর মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ চেক বিতরণ করেন। প্রতিজনকে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
আর্থিক সহায়তা
গাইবান্ধা সদর উপজেলায় ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে।










