ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় নিরু দাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার বুধন্তি বাজারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিরু দাস সদর উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা। রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন খাটিহাতা হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস।
ট্রাকের ধাক্কায় মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় নিরু দাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।










