লক্ষ্মীপুরে সৌদি আরবগামী ৩০৯ কর্মীর পরিবারকে কোয়ারেন্টিন খরচ হিসেবে ৭৭ লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক দেয়া হয়েছে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গতকাল লক্ষ্মীপুর সরকারি কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতি পরিবারকে ২৫ হাজার টাকার চেক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ।
অনুষ্ঠানে কল্যাণ বোর্ডের সভাপতি আরিফ আহমেদ খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রফেসর মাহবুবুল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মকবুল আহমেদ প্রমুখ।
লক্ষ্মীপুরে ৩০৯ সৌদিগামীর পরিবারকে আর্থিক সহায়তা
লক্ষ্মীপুরে সৌদি আরবগামী ৩০৯ কর্মীর পরিবারকে কোয়ারেন্টিন খরচ হিসেবে ৭৭ লাখ ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক দেয়া হয়েছে।










