যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, এমনভাবে পড়াশোনা করো, যেন সেটি তোমার পরিবার, সমাজ, দেশ তথা জাতির জন্য কাজে লাগে। নিজেকে গড়ো; নিজেকে গড়তে পারলেই দেশকে গড়তে পারবে।
গতকাল যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’
আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মরিয়ম জামিলা, সহকারী অধ্যাপক ফারজানা নাসরীন, তন্ময় মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, শারমিন সুলতানা ও তানজীর আহমেদ এবং প্রভাষক আব্দুল ওয়াহিদ দীপ্র ও নিহাল ফারহান কবীরসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।









