করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ মাস বয়সী এক শিশু মারা গেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সে মারা যায়। শিশুটির গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়ায়।

খুমেকের করেনা আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাতেমা নামের শিশুটিকে শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে পাতলা পায়খানা নিয়ে এ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়।পরে শ্বাসকষ্ট বাড়লে শিশু ওয়ার্ড থেকে ওই রাত ১০টার দিকে তাকে করোনা আইসোলেশনে রেফার্ড করা হয়। খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি মাটা যায়। 

তিনি জানান, মৃত শিশুটি করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য, খুলনায় গত ১৯ মার্চ প্রথম করোনা উপসর্গ নিয়ে একজন মারা যায়। তারপর থেকে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ১৩ জনের মত্যু হল। আর খুলনা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮ জন। এর মধ্যে ৩ জন চিকিৎসক ও ১ জন স্বাস্থ্য কর্মী রয়েছেন। করোনা আক্রান্ত ৩ জন চিকিৎসককে ঢাকায় পাঠানো হয়েছে। আর এক করোনা পজিটিভ মৃত্যুবরণ করেছেন।