কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের ছেলে ও মেয়ের দুটি ব্যাংক হিসাব থেকে ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কক্সবাজার সদরের ইভান প্লাজায় সোস্যাল ইসলামী ব্যাংকের শাখায় গতকাল অভিযান চালিয়ে মেয়র মুজিবুর রহমানের ছেলে হাসান জাইন রহমান অ্যারন ও মেয়ে লাইবা রহমানের নামে খোলা হিসাব দুটি জব্দ করে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর একটি দল।









