সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদকে চট্টগ্রামের খুলশী থেকে আটক করা হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর খুলশী থানার তুলাতলী এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম তাকে আটক করে। বর্তমানে তাকে কোতোয়ালী থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানান, সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে বিকালে খুলশী এলাকা থেকে আটক করা হয়। এখন তাকে কোতোয়ালী থানায় আনা হয়েছে। তার বিষয়ে কী ব্যবস্থা নেয়া হবে সেটা পরে বিস্তারিত জানানো হবে।