ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৬ জন অসচ্ছল এসএসসি পরীক্ষার্থীকে বিশেষ শিক্ষা বৃত্তি দেয়া হয়েছে। এছাড়া ২৬ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে মানবিক সহায়তা দেয়া হয়েছে। গতকাল সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।