ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে হাইওয়ে পুলিশ। গতকাল দুপুরে গোবিন্দগঞ্জ থানা মোড়ে এ অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনে থানা মোড় থেকে হাইস্কুল মোড় এবং চার মাথা মোড় পর্যন্ত বেশকিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় হাইওয়ে পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি জাকারিয়া ইসলাম, গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল অলম শাহ ও ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মঞ্জুর উপস্থিত ছিলেন।