জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল ঝিনাইদহে শহরের নবগঙ্গা নদীতে পোনামাছ অবমুক্ত করেছে ‘সারা বাংলা ৮৮’
নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ‘সারা বাংলা ৮৮’র জেলা প্যানেলের সভাপতি মেহেদী মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ইউএনও এসএম শাহীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার, সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক কাজী মাহবুবুর রহমান রুনু।
ঝিনাইদহে পোনামাছ অবমুক্ত করল সারা বাংলা ৮৮
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল ঝিনাইদহে শহরের নবগঙ্গা নদীতে পোনামাছ অবমুক্ত করেছে ‘সারা বাংলা ৮৮’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।










