শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বঙ্গবন্ধু এদেশে অসাম্প্রদায়িক রাজনীতির ভিত্তি স্থাপন করেছিলেন।
তিনি গতকাল খুলনা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিশু-কিশোর মেলা খুলনা মহানগর সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এম কবির আহমেদের সভাপতিত্ব করেন।










