ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের তরফ থেকে বিষয়টি তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল বেলা ১১টায় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিন তদন্ত কার্যক্রম শুরু করেন। এ সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জয়নাল আবেদিন তার সঙ্গে ছিলেন।