রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে এক হাজার চাষীকে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে এ প্রণোদনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ, ইউএনও এসএম শাহীন, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব প্রমুখ।