অন্তর্বর্তী সরকারের সমর্থনে বাংলাদেশে শান্তিপূর্ণ
ও সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১৩ আগস্ট)
নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
অন্তর্বর্তীকালীন সরকারকে সংসদ নির্বাচনের ক্ষেত্রে দেশের নারী, যুবক এবং জনগণের পাশাপাশি
সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কথা বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক হওয়ার জন্য সর্বাত্মক
প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ
করে তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন সংস্থার মহাসচিব।
এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার বিষয়ে
পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেছেন
তিনি।










