নারায়ণগঞ্জের রূপগঞ্জের টাটকী তারাবো এলাকায় অভিযান চালিয়ে নয়টি ড্রামভর্তি ১ হাজার ২৬০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় তেল চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়। গতকাল সকাল সাড়ে ৮টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটককৃতরা হলো আব্দুল ইমাম ভূঁইয়া (৩৩) ও মো. মনির হোসেন (২২)। এ সময় চোরাই কাজে ব্যবহূত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।