সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের শ্লীলতাহানি ও দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি মো. আব্দুল্লাহ আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল সকালে আদালতে তিনি আত্মসমর্পণ করেন। এর আগে এ ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে আত্মসমর্পণকারী আব্দুল্লাহ সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিসিকের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালিকের ভাতিজা। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী আব্দুল্লাহর আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসমানী মেডিকেলের শিক্ষার্থীদের ওপর হামলাকারীর আদালতে আত্মসমর্পণ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের শ্লীলতাহানি ও দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি মো. আব্দুল্লাহ আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল সকালে আদালতে তিনি আত্মসমর্পণ করেন।










