যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, বিশ্বের ইতিহাস-ঐহিত্য জানতে হলে পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের আরো পাঠাভ্যাস গড়ে তুলতে হবে।

গতকাল যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত কুইজ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেনের সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. মেহেদী হাসান, কুইজ প্রতিযোগিতা-২০২২-এর আহ্বায়ক ড. মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।