আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব প্রস্তুতিই চোখে পড়ছে। পুলিশ-সেনাবাহিনী-নৌবাহিনী সক্রিয় রয়েছে। আসলে সামগ্রিকভাবে সবাই চায়, নির্বাচনটি অনুষ্ঠিত হোক। সেই সম্মিলিত ইচ্ছাই আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল রাখবে এবং নির্বাচন একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিসরে সম্পন্ন হবে বলে আমি মনে করি।
‘শিল্পী হওয়ার আগে আমি একজন মানুষ। একজন নাগরিক হিসেবে নিজের দেশে শান্তিতে থাকার অধিকারই প্রথম ও প্রধান চাওয়া। সহজ, ঝামেলাবিহীন জীবনযাপন এটাই তো আসলে আমাদের সবার আকাঙ্ক্ষা।’
যে সরকারই নির্বাচিত হয়ে আসুক, তাদের কাছে প্রত্যাশা, শিল্পীদের ক্ষেত্রে অতীতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যেন আর পুনরাবৃত্তি না ঘটে। শিল্পীদের নিরাপত্তা, মতপ্রকাশ ও কাজ করার স্বাধীনতা যেন নিশ্চিত করা হয়। তবে সরকারের চেয়েও বেশি প্রত্যাশা আমাদের নিজেদের কাছে, শিল্পী সমাজের কাছে। আমরা নিজেরা বিগত দিনগুলোয় অনেক চড়াই-উতরাইয়ের ভেতর দিয়ে গিয়েছি। এ থেকে অনেক কিছু শিক্ষা নেয়ার আছে। আমাদের নিজেদের আরো ঐক্যবদ্ধ হতে হবে, সচেতন হতে হবে। তাহলে যে সরকারই আসুক, আমরা আমাদের অধিকার নিশ্চিত করতে পারব।













