গাইবান্ধার ফুলছড়িতে প্রতিপক্ষের হামলায় নিহত নুরুনবী মিয়ার (৫০) মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গত সোমবার প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি। মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হত্যাকারীদের শাস্তির দাবিতে মরদেহ নিয়ে স্বজনেরা ফুলছড়ি থানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা থানা চত্বরে ঢুকে পড়লে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।