কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭৩ জনের সংগৃহীত করোনার স্যাম্পলের মধ্য থেকে ৬৩ জনের ফলাফল পাওয়া গেছে।
আজ রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৫ টা ২০ মিনিটে প্রাপ্ত ফলাফলে চার জনের করোনা ‘পজিটিভ’ ধরা পড়েছে সেখানে ৩ জন মহেশখালীর এবং ১ জন টেকনাফের।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
অবশিষ্ট ১০ জনের ফলাফল আগামীকাল সোমবার সকালে দেয়া হবে বলে তিনি জানান।
কক্সবাজার মেডিকেল কলেজ সেন্টারে গত ৬ এপ্রিল করোনা রোগীর টেস্ট সেন্টার চালুর পর থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মোট ৪০৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় তারমধ্যে ৫ জনকে করোনা রোগী হিসাবে শনাক্ত করা হয়।










