কক্সবাজারে সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে সদর উপজেলার বড়ো চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নবাব মিয়া আবদুল হকের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।