লক্ষ্মীপুরে ৫ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে রিয়াজ হোসেন (২৫) নামে এক ফার্নিচার কারিগরকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলা মান্দারী ইউনিয়নের মান্দারী পূর্ববাজার এলাকার উম্মে সালমা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে অপহরণের দুদিন পর তার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। 

নিহত রিয়াজ দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের মোহাম্মদ উল্যা মিকারের বাড়ির তোফায়েল আহমেদ দুলালের ছেলে।