কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গতকাল এ তথ্য জানান। তিনি বলেন, ‘‌বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল কার্যক্রম ও নজরদারি জোরদার করা হয়েছে। কোস্টগার্ড ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে পুশ-ইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। কোস্টগার্ড সুন্দরবনসহ সীমান্ত-সংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সারভেইল্যান্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরো জোরদার করেছে। তিনি পুশ-ইন-সংক্রান্ত যেকোনো তথ্য কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ প্রদান করে পুশ-ইন রোধে সহযোগিতা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।