দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য নির্বাচন কমিশনও দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘন করার জন্য তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সিইসি কাজী হাবিবুল আউয়াল ও নির্বাচন কমিশনের বাকি চার সদস্যকে বিচারের আওতায় আনার দাবি জানান। গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, কৃষিবিদ শফিউল আলম দিদার, কৃষিবিদ ড. শফিকুল ইসলাম, কৃষিবিদ নুরুন্নবী ভূইয়া শ্যামল, কৃষিবিদ আনিসুর রহমান আনিস, কৃষিবিদ ড. আকিকুল ইসলাম আকিক, কৃষিবিদ ফেরদৌস হাওলাদার, কৃষিবিদ কেএম সানোয়ার আলম ও কৃষিবিদ শাহাদাত হোসেন পারভেজ উপস্থিত ছিলেন।