গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল মিয়া (২৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সোহাগী নয়াবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাসেল মিয়া ওই গ্রামের আব্দুল মাজেদ মিয়ার ছেলে।