সরকার পতনের পর জাতীয় প্রেসক্লাবের দায়িত্বশীল পদে পরিবর্তন এসেছে। সংগঠনটির
ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন কবি হাসান হাফিজ।
দৈনিক খবরের কাগজের কপি এডিটর হাসান হাফিজ জাতীয় প্রেসক্লাবের তিনবারের
সহ-সভাপতি ছিলেন।
কবি হাসান হাফিজের জন্ম ১৯৫৫ সালে নারায়ণগঞ্জে। সাহিত্য ও সাংবাদিকতায়
অবদানের স্বীকৃতি হিসেবে বহু সম্মাননা ও পুরস্কার
পেয়েছেন তিনি।










