ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফেসবুক পোস্ট নিয়ে উত্তেজনার জেরে এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে অরুয়াইল বাজার থেকে তাকে হেফাজতে নেয়া হয় বলে জানিয়েছেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুর রহমান।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির ছেলে একজনের দেয়া ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্য করেছেন এমন অভিযোগে তার শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে কিছু ব্যক্তি। বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাকে হেফাজতে নেয়া হয়।

এএসপি আনিছুর রহমান বলেন, ‘ছেলেটিকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছি। বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘তবে গ্রামের কিছু কুচক্রী মহল এটি অন্যভাবে নিয়ে একটি দ্বন্দ্ব তৈরির পাঁয়তারা করছে।’