ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে অংশ নিতে প্রতীক পেয়েছেন পাঁচ প্রার্থী। গতকাল রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজু পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল হামিদ পেয়েছেন লাঙ্গল প্রতীক। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন পেয়েছেন আম, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল গোলাপ ফুল ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা পেয়েছেন কলার ছড়ি।

গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞা মারা যান। তার মৃত্যুতে এ শূন্য আসনে উপনির্বাচন ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।