ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। আজ রোববার দুপুর ৩টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

এ অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি এ সরকারের প্রথম বাজেট।

আজ রোববার বৈঠকের শুরুতে এ অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তারা হলেন—সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীজন বৈঠকে সভাপতিত্ব করবেন।

এরপর রীতি অনুযায়ী সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্ট জনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ।