যশোরের সাংবাদিক সাজেদ রহমান বকুলের মুক্তিযুদ্ধবিষয়ক লেখা ‘রণাঙ্গনে যশোর’ ও ‘সংবাদপত্রে যশোর রণাঙ্গন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল প্রেস ক্লাব যশোর মিলনায়তনে গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা আলী ইদরীস। যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে ও সম্পাদক এইচ আর তুহিনের পরিচালনায় বক্তব্য দেন লেখক সাজেদ রহমান বকুল, প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিমন খান, সাবেক সম্পাদক হাবিবুর রহমান মিলন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু প্রমুখ।