দুই দে‌শের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। আজ বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবা‌দিকদের এ কথা বলেন ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা।

প্রণয় ভার্মা বলেন, আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো এজেন্ডা ছিল না। সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। দুই দে‌শের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত।

এ সময় সাংবাদিকরা শেখ হাসিনা ইস্যুতে প্রশ্ন করলে বিষয়েটি কোনো কথা বলেননি প্রণয় ভার্মা।