নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুল এলাকার মুনলাক্স অ্যাপারেলস কারখানার শ্রমিকরা পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল সকাল ৮টায় শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ সমাবেশ করেন। মুনলাক্স কারখানার শ্রমিক মো. সাকিবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এমএ শাহীন, সদস্য সচিব ইকবাল হোসেন, মুনলাক্সের শ্রমিক রানী আক্তার, রাজ্জাক প্রমুখ।
শ্রমিক বিক্ষোভ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুল এলাকার মুনলাক্স অ্যাপারেলস কারখানার শ্রমিকরা পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।









