জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শোভাযাত্রাকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমবেত হয়েছেন দলটির বিপুল নেতাকর্মী।
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকালে রাজধানীতে শোভাযাত্রা করবে দলটি। এ কর্মসূচিতে অংশ নিতেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন।










