দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ জন। সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিরে বলা হয়, এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৫৪৮ জন রোগী ভর্তি হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে ৬২৫ জন, রাজশাহীতে ৪৬ জন, সিলেটে ১৪৫ জন, চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ১৫০ জন, ময়মনসিংহে ১০২ জন, খুলনায় ১২৫ জন এবং রংপুরে ৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৬ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৯১ জন।










