নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুরে বায়ুদূষণ বন্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় বায়ুদূষণকারী সুমা স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেড নামে একটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম এ অভিযান চালায়।