নারায়ণগঞ্জ বন্দরের কেওঢালা এলাকায় ক্রেনে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্টে চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। মৃতরা তরা হলেন ক্রেনচালক মো. রাসেল (২৮) ও সহকারী মো. ফাহিম (২১)। তারা কুমিল্লার লাকসামের খিলাবাজার এলাকার বাসিন্দা। বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।

মৃত শ্রমিকদের সহকর্মী সুমন মিয়া জানান, বন্দরে ক্রেনের কাজ করার সময় এলিভেটর ওপরের দিকে ওঠালে বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে পুরো ক্রেনটি বিদ্যুতায়িত হয়ে পড়লে চালক রাসেল ও সহকারী ফাহিম বিদ্যুত্স্পৃষ্টে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।