গাইবান্ধায় ঘাঘট নদীর ওপর ৮১ মিটার দীর্ঘ সেতু উদ্বোধন করা হয়েছে। গতকাল সেতুটি উদ্বোধন করেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। এলজিইডির তত্ত্বাবধানে সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ১৮ লাখ টাকা। সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান মাহাবুব আরা বেগম।