দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তর হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুনের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।










